সারাদেশ

পার্কে ৫ জোড়া কপোত-কপোতী আটক

সান নিউজ ডেস্ক: নোয়াখালী পৌরসভার পার্কে বসে আড্ডা দেওয়ার সময় ৫ জোড়া কপোত-কপোতীকে আটক করেছে পুলিশ। পরে নোয়াখালী জেলা পুলিশের ফেসবুকে আটকদের অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। তবে এতে আটকদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: অভিষেক-বর্ষাকে নিয়ে সেলফিতে ঐশ্বরিয়া

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নির্দেশে সুধারাম মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।

জানা গেছে, নোয়াখালী পৌর পার্কে কপোত-কপোতীরা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বলে স্থানীয় লোকজন পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের কাছে অভিযোগ করে আসছিল। এছাড়া কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে পার্কে আগত সাধারণ মানুষ অতিষ্ঠ। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ বিনা প্রয়োজনে পার্কে অহেতুক আড্ডা দেওয়া ৫ জোড়া কপোত-কপোতিকে থানায় নিয়ে আসে। পরে কিশোর-কিশোরীদের বয়স বিবেচনায় ভবিষ্যতে সংশোধনের স্বার্থে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় তুলে দেওয়া হয়।

পুলিশের ফেসবুকে পোস্টে উল্লেখ করা হয়, ‘আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন। স্কুল কলেজের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনার সন্তান স্কুল ফাঁকি দিয়ে পার্কে মোবাইল আড্ডা বা মাদকাসক্ত হচ্ছে কি না খেয়াল রাখুন।’

আরও পড়ুন: ডা: জাফরুল্লাহর প্রস্তাবে শামা ওবায়েদ রাজি না

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, পার্কে অনেক সময় ৫ জোড়া কপোত-কপোতীরা নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বিষয়টি দেখে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। তাই অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়েছিল। পৌর পার্ক, হাউজিং বালুর মাঠ, মিনি চাইনিজের নামে ছোট ছোট খোপের রেস্তোরাঁ, বিভিন্ন মার্কেটে ক্লাস চলাকালে স্কুল শিক্ষার্থীদের ঘুরে বেড়ানোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা