সারাদেশ

যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা

সান নিউজ ডেস্ক: ফের অশান্ত হয়ে উঠছে নাটোরের রাজনীতি। একের পর এক প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে শুক্রবার (১৩ মে) রাত আটটার দিকে নাটোর সদরের একডালা এলাকায় যুবলীগের নেতাকর্মীদের ওপর একই সংগঠনের অপর একটি পক্ষের হামলায় আহত হয়েছেন ইউপি সদস্যসহ চারজন।

আরও পড়ুন: ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

এর আগে একই গ্রুপ বৃহস্পতিবার (১২ মে) এক যুবলীগ কর্মী মাসুদ রানাকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে। উভয় ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা জানান, স্থানীয় সংসদ সদস্যের সমর্থক ও বিএনপি-জামায়াত থেকে আসা যুবলীগ নামধারী ইউসুফ, কোয়েলের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি সন্ত্রাসী দল তাদের ওপরে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মে) বিএনপি জামায়াতের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ শেষে স্টেশন বাজার থেকে ফিরে যাবার সময় যুবলীগের অপর একটি পক্ষ তাদের উপরে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এদের মধ্যে আবুল মেম্বার এবং লিটনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া যুবলীগ কর্মী আজিজুলসহ দু’জনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পুকুরে মিললো ৩৫ ইলিশ

যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব জানান, দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে না নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনাস্থল এবং নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা