সারাদেশ

বিয়ের দাবিতে অনশন, মৌ কারাগারে

মোঃ সানাউল্লাহ, বরগুনা: জামালপুর থেকে বিয়ের দাবিতে বরগুনার বেতাগীতে এসে অনশনে বসা সেই তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৩ মে) তাকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার।

আরও পড়ুন: আমার কাজে সে কখনই হস্তক্ষেপ করে না

তিনি বলেন, জামালপুর থেকে আসা তরুণীর বিরুদ্ধে মাহমুদুলের বাবা আদালতে একটি ভাংচুর, জনদুর্ভোগ সৃষ্টি, অনুপ্রবেশকারী ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। ওই মামলাটি আমলে নিয়ে আদালত আমাকে আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। তাই শুক্রবার (১৩ মে) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর হয়েছে।

ওসির দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১৩ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. নাহিদ হোসেনের আদালতে নতুন করে আরও একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। মামলাটি আমলে নিয়ে বিচারক ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বেতাগী থানার ওসিকে আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯ এপ্রিল বেতাগী উপজেলার চান্দখালীতে মাহমুদুল হাসান নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন মৌ। ওই তরুণীর আসার খবর পেয়ে ঘটনার দিনই ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান মাহমুদুলের পরিবার। পরে ওই তরুণী দরজার সামনে অবস্থান নেন।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫২ কোটি ছাড়াল

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। একপর্যায়ে ওই তরুণী বিয়ের জন্য মাহমুদুল হাসানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আত্মহত্যার হুমকি দেন। এর দুদিন পর স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরের ভেতরে অবস্থান করেন ওই তরুণী। পরে ছেলের মামা ঘটনাস্থানে এলে তাকেও আটকিয়ে রাখা হয়।

ঘটনার পর থেকে বিভিন্ন গণমাধ্যম একের পর এক সাক্ষাৎকার নিতে থাকে মৌয়ের। নিত্যনতুন আপডেটসহ একপর্যায়ে ওই তরুণীর আসল পরিচয় বের হতে থাকে। জানা যায় মৌ নয়, ওই তরুণীর আসল নাম শিখা আক্তার। তার বাড়ি জামালপুরে হলেও একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরির সুবাদে ঢাকায় থাকেন তিনি। এর আগে অন্য একজনের সঙ্গে বিয়ে হয়েছিল তার। সেই সংসারে একটি মেয়ে সন্তানও রয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, ‘মৌ’ ছদ্ম নাম ব্যবহার করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়েছেন। এভাবে মিথ্যা পরিচয় দিয়ে টাকা হাতানোই তার নেশা। তারই ধারাবাহিকতায় মাহমুদুল হাসানের সঙ্গেও মিথ্যা পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে বিভিন্নভাবে ছবি তুলে তাকে ফাঁসানোর চেষ্টাও করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা