সারাদেশ

জামালপুরে ট্রেন ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শওকত জামান, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই পল্লীবিদ্যুৎ কর্মী নিহত হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দোকানি হত্যায় ৮ জনের যাবজ্জীবন

সোমবার (৯মে) বিকালে ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল হুদা জানান, মিটার রিডিং এর কাজে যাবার পথে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকার জামতলা রেলক্রসিং এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডিং সুপার ভাইজার আলী হাসান ও তার সাথে থাকা বিদ্যুৎ মিস্ত্রী সুলতান মিয়া গুরুত্বর আহত হয়।

গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত আলী হাসান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকোষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। নিহত বিদ্যুৎ মিস্ত্রি সুলতান মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াউল ইউনিয়নের বিলপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন: ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক নিহত

সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মজিবুল হক জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জামালপুর জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পল্লীবিদুৎ কর্মী আলী হাসান ও সুলতান মিয়ার মৃত্যুতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা