সারাদেশ

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

টেকনাফ প্রতিনিধি: টেকনাফ হোয়াইক্যং ঢালার মুখ রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক নিহত

সোমবার ( ৯ মে ) রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া এবং হোয়াইক্যং ঢালার রাস্তায় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।

আটক ডাকাতরা হলো- হোয়াইক্যংয়ের আবুবককর (২৮), সিরাজুল মোস্তফা ( ২৩), আরমান (২০), মুক্তার আহাম্মদ (২৬)।

ওসি হাফিজুর রহমান বলেন, ডাকাতির গোপন সংবাদ পেয়ে হোয়াইক্যং ঢালার রাস্তায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন প্রকারের দা, চুরিসহ ৪ জন ডাকাতদের পুলিশ আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ডাকাতরা তাদের সহযোগীদের নাম প্রকাশ করে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৩০

গ্রেফতারকৃত ডাকাত ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা চলমান। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলা রয়েছে । তিনি আরও বলেন,আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা