টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ৩ কিশোর
সারাদেশ

টাঙ্গাইলে বজ্রপাতে ৩ কিশোর নিহত

সান নিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলার কালিহাতীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার পূর্বে নদীতে গোসল করার সময় বজ্রপাতে ৩ কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে নদীর পাড়ে থাকা আরও ২ জন।

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়াতে নদীর পাড়ে এই ঘটনা ঘটে। তারা সেখানে গোসল করতে গিয়েছিল।

নিহতরা হলো- উপজেলার হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্ব পাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতির চাকা

তিনি জানান, ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে ১ জন মারা যায়। এ সময় আরও ৪ জন আহত হয়। আহত রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা