মাদারীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাতে আ ফ ম  বাহাউদ্দিন নাছিম
সারাদেশ

মাদারীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাতে আ ফ ম  বাহাউদ্দিন নাছিম

শফিক স্বপন মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরের কর্মরত সাংবাদিকদের সব সময় ন্যায়ের পক্ষে থেকে সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

রোববার ( ১ মে) বেলা ১২ টার দিকে মাদারীপুর শহরের তার বাসভবনে মাদারীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান তিনি।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের সাংবাদিকদের উন্নয়নের জন্য অনেক কার্যক্রম করে যাচ্ছে। যা অতীতে কোন সরকার করেনি। মাদারীপুরেও সাংবাদিকদের বিভিন্ন সময়ে অনুদান প্রদান এবং প্রায় কোটি টাকা খরচে তিনতলা বিশিষ্ট একটি প্রেসক্লাব ভবনও এই সরকারই করে দিচ্ছে যা মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এসময় স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,‘ আপনারা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

আরও পড়ুন : কুষ্টিয়ার ঝাউদিয়ায় সংঘর্ষে নিহত ৪

এসময় তিনি বলেন,‘মাদারীপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটির পাশে সব সময় থাকব এবং সব ধরনের সহযোগিতা করব।’

প্রেসক্লাবের নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মাওলা আকন্দ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক শফিক স্বপন, সাধারণ সম্পাদক এম.আর.মুর্তজা, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপনচন্দ্র মল্লিক, কার্যকরী সদস্য ফায়জুল শরীফ। এর আগে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বাহাউদ্দিন নাছিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন : ঈদ উপলক্ষ্যে বেড়েছে গোশতের দাম

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল হক পাপপুসহ অন্যরা।

সান নিউজ/আরএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা