সৈয়দপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন
সারাদেশ

সৈয়দপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর দোলাপাড়ার নিজ বাসবভনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে প্রতিবেশী আবু তালেবের ছেলে আক্তার হোসেন ও আক্কাস আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমার নিজের জমিতে কৃষি কাজ করতে গেলে তাঁরা বাধা দেয়। এরই জেরে গত বুধবার দুপুর ৩টার দিকে আক্তার হোসেন ও তাঁর ভাই আক্কাস আলীর নেতৃত্বে টেকনিকেল কলেজ পাড়া এলাকার দুলাল হোসেন, জাহিদুল ইসলামসহ অজ্ঞাত প্রায় বিশজনের মত সবাই হেলমেট পড়া অবস্থায় আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

এতে আমি ও আমার স্ত্রী সামসুন্নাহার মনিসহ আমার পরিবারের ৬জন সদস্যকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। আমরা এখনও কেউ সম্পূণভাবে সুস্থ্য হয়নি। আমার স্ত্রীর মাথা রড দিয়ে আঘাত করায় তাঁর অবস্থা ভালো নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হতে পারে। এত কিছুর পরেও আমার প্রতিপক্ষ ও তাঁর লোকজন আমাদের খুন গুমসহ মিথ্যা মামলার হুমকি ধামকি ও কুৎসা রটিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

তিনি আরও বলেন, আমি এসবের প্রতিকার চেয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে প্রশাসনকে প্রয়োজনী ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা