বোয়ালমারীতে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২
সারাদেশ

বোয়ালমারীতে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ ছাত্রলীগ কর্মীকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরির্দশক মো. মামুন ইসলাম এবং উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. আজিজের নেতৃত্বে একদল পুলিশ বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ কামারগ্রামের বাচ্চু মিয়ার বাড়ির পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় থাকা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় দক্ষিণ কামারগ্রামের বিপ্লব মিয়ার ছেলে ইস্তিয়াক হোসেন রাব্বি (২২) ও বাচ্চু মিয়ার ছেলে বুলবুল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন : এবার ঈদের সড়ক পরিস্থিতি অতীতের চেয়ে ভালো

স্থানীয়রা জানান, আটককৃত ইস্তিয়াক হোসেন রাব্বি (২২) ও বুলবুল আহমেদ এলাকায় চিহিৃত মাদক কারবারী এবং ছাত্রলীগ কর্মী।

পুলিশ ফেন্সিডিলসহ তাদেরকে আটক করলেও দেনদরবার ও মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল বলেন, ওরা ছাত্রলীগের কোন কর্মীও না নেতাও না। ছাত্রলীগের পদপদবী চেয়ে কোন আবেদন করেনি। ওরা ছাত্রও নয়।

এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলামকে তার বক্তব্য জানার জন্য তার ব্যক্তিগত মোবাইলে বার বার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা