সারাদেশ

এতিম শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

উখিয়া প্রতিনিধি: অসহায়ের মুখে হাসি ফুটাব স্লোগানে সেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন ৫০ জন এতিম শিক্ষার্থীকে 'একবাক্স ঈদ ভালোবাসা' (ঈদ সামগ্রী) বিতরণ করেছে।

আরও পড়ুন: ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উখিয়ার কোটবাজার আরব সিটি সেন্টার এলাকায় হাসিঘর ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ শাকিল সিকদারের নির্দেশনায় এতিম শিক্ষার্থীদের এ সব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন প্রধান অতিথি ও উখিয়া উপজেলা সমাজসেবা অফিসার নজরুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন।

হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছাত্রলীগ নেতা মকবুল হোসাইন মিথুন বলেন, স্কুল-কলেজের ছাত্ররা সামজের মানুষের জন্য কাজ করেছে, এটা খুবই প্রশংসনীয় ।

আরও পড়ুন: খিলগাঁওয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সভাপতি মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, হাসিঘর ফাউন্ডেশন গরীব অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূলদের জন্য কাজ করে। এর আগেও ভবঘুরে, অসহায়-ছিন্নমুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ আবারও ঈদ সামগ্রী নিয়ে আমরা এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। তাদের হাতে ঈদ সামগ্রী 'এই এক বক্স ঈদ ভালবাসা' তুলে দিতে পেরেছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হাসিঘর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সি: সহ-সভাপতি জাকের হোসেন জাহেদ, তৌহিদুর রহমান ফাহাদ, উখিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল রানা , সহ-সাধারণ সম্পাদক পি এম মোবারক, সিনিয়র সহ সভাপতি সামির, অর্থ সম্পাদক সামী, সাইফুল ইসলাম সিহাব, এস এম সাইফুল, মেহেরাব হোছেন আনোয়ার, ইয়াচিন আরফাত, রায়হান, তুষার, ইমরান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা