সারাদেশ

ত্রিশালে কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের ইফতার মাহফিল

মোঃ মনির, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল ) বিকালে কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল করা হয়।

আরও পড়ুন: সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

এতে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ১ নং ওয়ার্ডের কাউন্সিল রাশিদুল হাসান বিপ্লব, সংসদের সহ সভাপতি সজিবুল ইসলাম,শরীফ আস সাবের মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি রাশেদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক ফাহাদ বিন সাঈদ সহ সংসদের কর্মরত সাংবাদিকবিন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা