নোয়াখালীতে বিদ্যুতের ছেঁড়া তারে মা-ছেলের মৃত্যু
সারাদেশ

নোয়াখালীতে বিদ্যুতের ছেঁড়া তারে মা-ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিএনপির মকবুলসহ ২৪ জনের নামে মামলা

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বচরবাটা গ্রামের কালা মসজিদ এলাকা থেকে চরজব্বার থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হচ্ছেন, হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের শিশু ছেলে ইয়াছিন।

কোহিনুর পূর্বচরবাটা গ্রামে খায়রুল হাসান ওরফে জমিদার শাহিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার পর কোহিনুর তার শিশু ছেলেকে কোলে নিয়ে পাশের বাড়ি যায়। বিকেলের দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাগানে কোহিনুর ও তার ছেলেকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দেখতে পায় বিদ্যুতের একটি তারের সাথে পেঁচিয়ে আছে মা-ছেলে।

পরে স্থানীয়রা চরজব্বার থানায় খবর দিলে পুলিশ বিকালে এসে স্থানীয় ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি চরজব্বার থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : বিএনপিকে নির্বাচনে আনার প্রস্তাব দিইনি

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সুবর্ণচর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সফিউল হক জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে বলেন, বুধবার রাতে ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ ও গাছের ডাল পড়ে তার ছিঁড়ে যায়। রাত থেকে তারা বিভিন্ন স্থানে কাজ করেছে।

কিন্তু পূর্ব চরবাটায় তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাদেরকে কেউ অবহিত করেনি। আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় তারে প্যাচিয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।

আরও পড়ুন : ৩ দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া

তিনি বলেন, লাইন বন্ধ রেখে মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। চরজব্বার ভূঞারহাট ফাঁড়ি থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মরদেহ উদ্ধার করা হয়েছে, রাতে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা