কোম্পানীগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষ
সারাদেশ

কোম্পানীগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : বিএনপির মকবুলসহ ২৪ জনের নামে মামলা

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনে একটি নির্মাণাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদের অনুসারীদের সঙ্গে উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলামের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছে।

এর জের ধরে তিন দিন আগে উপজেলা বিএনপি বিবাদমান দুটি গ্রুপ একই স্থানে ইফতার মাহফিল করার ঘোষণা দেয়। এতে পরিস্থিতি জটিল হয়ে উঠে। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে এক সাথে দুই গ্রুপের নেতৃবৃন্দ ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম স্টেজে উঠার সময়ে তাঁর অনুসারীরা তাঁর পক্ষে স্লোগান দেয়।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

এসময় হাসনা মওদুদের অনুসারীরা বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। এরপর ফখরুল অনুসারী ও হাসনা মওদুদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

এ সময় একটি ককটেল বিস্ফোরণ, একটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরে হাসনা মওদুদের অনুসারীরা ইফতার মাহফিল থেকে চলে যায়। ফখরুল অনুসারীদের অংশ গ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ বলেন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে কিছু বহিরাগত লোকজন এখানে হট্রগোল করতে চেয়েছিল। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক থাকে।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রিপন জানান, অনেক বড় অনুষ্ঠান হয়েছে। তবে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ তিনি নাকচ করে দেন।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে কোন পক্ষই এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ দেয়নি। খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা