সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজিজুল ২০০০, আবু ফরিদ ১০০০, সোহেল ৫০০০ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী অর্থদণ্ড করা হয়েছে।

আরও পড়ুন: নিউমার্কেটের সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত

বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার ২নং সোহাগী ইউনিয়নে তিনটি দোকানে মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার কারণে এসব জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিনের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তারের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনকল্যাণে এসব অভিযান চলমান থাকবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা