সারাদেশ

টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে!

আরও পড়ুন: পুত্র সন্তানের মা হলেন কাজল

এ বিষয়ে গত রবিবার জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র পাঠিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। এতে আরও ছয়জন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাক্ষর করেছেন।

তবে সংসদ সদস্য ছোট মনির হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে কখনোই হুমকি দেননি। ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তারাকান্দি-ভূঞাপুর যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। এছাড়া হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তার পরিবারের নিরাপত্তা বিধানের সভায় সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংসদ সদস্য ছোট মনির তাকে প্রাণনাশের হুমকি দেন।

আরও পড়ুন: সব দেখে মার্কেট খুলে দেওয়া হবে

এ ব্যাপারে রবিবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ইউনুস ইসলাম তালুকদার হুমকির বিষয়টি সভায় উপস্থাপন করেন। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম তাদের বক্তব্যে এ ঘটনার নিন্দা জানান। পরে বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অবহিত করার দাবি জানান।

হুমকির এই ঘটনার বিবরণসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এই স্মারকলিপিতে জেলার ১২ জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে ছয়জন সাক্ষর করেন। এরা হচ্ছেন, গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান ও নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম।

আরও পড়ুন: রাজধানীতে কালবৈশাখী

অভিযোগকারী উপজেলার চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, “জীবনে কখনও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি। আমি কোনদিন অপরাজনীতি করিনি। শুধু দুটি ন্যায্য বিষয়ে কথা বলেছি। একটি পরিবার বিচার চাইছে! তাদের পাশে দাঁড়িয়েছি আর অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিয়েছি। কারণ বাঁধ ভেঙ্গে বর্ষার পানি ঢুকলে এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। ” আর এই দাবি উপস্থাপন করায় জেলা প্রশাসক কার্যালয় এর সামনে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।”

হুমকি প্রদান প্রসঙ্গে সংসদ সদস্য ছোট মনির মুঠোফোনে জানান, গত ১০ এপ্রিল গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনশৃঙ্খলা কমিটির সভায় কিছু মিথ্যা অভিযোগ উত্থাপন করেন। তবে সভা শেষে আমি (ছোট মনির এমপি) সরাসরি জেলা প্রশাসক কার্যালয় থেকে চলে আসি। উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হুমকি দেওয়া তো দূরের কথা ওইদিন তার সাথে কোন কথাও হয়নি।

সংসদ সদস্য আরও বলেন, বয়সের কারণে তার (চেয়ারম্যান ঠান্ডুর) মস্তিষ্কে বিকৃতি ঘটেছে। কখন কি বলে কথার কোন ঠিক নেই। তবে বিগত জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার টাঙ্গাইল-২ আসনের আ.লীগ দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সামনে আবারও নির্বাচন আসছে। তাই আমাকে হেয় করার জন্য এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব মিথ্যা অভিযোগ করতেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা