সারাদেশ

কবিরহাটে ২ আ. লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করায় নোয়াখালীর কবিরহাট উপজেলার দুই আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন : কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব

সোমবার (১৮ এপ্রিল) সকালে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১৬ এপ্রিল সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের কাছে পাঠানো হয়।

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদানকারীরা হলো, কবিরহাট উপজেলার ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মন্নান মুনাফ এবং ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি বলেন, গত ১৫ এপ্রিল কবিরহাট উপজেলাধীন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাসভবনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মন্নান মুনাফ এবং ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করে।

আরও পড়ুন : গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

এতে জননেতা ওবায়দুল কাদের সাহেবের সম্মানহানীসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তাই সংগঠন বিরোধী ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তাদেরকে পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশ এবং কারণ দর্শানো হয়েছে। পাশাপাশি তাদেরকে দলীয় পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়।

জেলা আওয়ামী লীগের সিনিয়ির যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করায় আবদুল মন্নান মুনাফ ও হানিফ বিএসসিকে দলীয় পদ থেকে অব্যহতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তই চুড়ান্ত। আমরা তাদেরকে পদ থেকে অব্যহতি দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছি।

আরও পড়ুন : টিভি ও অনলাইন মিডিয়ার সঙ্গে সংলাপে ইসি

কটুক্তিকারীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ আমাদের যে চিঠি দিয়েছেন, সেই চিঠি স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ সহকারে তা আমরা কেন্দ্রে পাঠাবো। এই ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তই চুড়ান্ত হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা