সারাদেশ
এক যুগেও এস আই

গৌতম হত্যার বিচার পায়নি তার পরিবার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: রাজধানীর বংশাল থানার এস আই গৌতম রায় হত্যাকান্ডের এক যুগ পার হলেও বিচার পায়নি তার পরিবার। এ হত্যাকান্ডের সঠিক বিচার পাবে কিনা তা নিয়ে বর্তমানে সংশয় দেখা দিয়েছে গৌতম রায়ের পরিবারের লোকজনের মাঝে। এদিকে ছেলের হত্যায় জড়িতদের বিচার দেখে যেতে পারলেন না গৌতম রায়ের বাবা-মা।

গৌতম রায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকার মৃত ইন্দ্র ভূষণ রায় ও বকুল রানীর ছেলে। ২০১০ সনের ১৯ এপ্রিল থানার কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে রাজধানীর সুত্রাপুর থানার লাল মোহন সাহা স্ট্রিট এলাকায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করে।

গৌতম রায়ের ছোট ভাই সাংবাদিক তিলক রায় জানান, যে পিস্তল দিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে সেই পিস্তলটি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি।

যতটুকু শুনেছি এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। বর্তমানে তারা সবাই জামিনে রয়েছে। গৌতম রায়ের হত্যাকান্ডটি সুপরিকল্পিত উল্লেখ্য করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডের নেপথ্যে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা