প্রতীকী ছবি
সারাদেশ

হবিগঞ্জে গাছে বেঁধে মহিলাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জে বাঁশের খুঁটি নেয়ার অভিযোগ মহিলাকে কাঠাল গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। বানিয়াচং উপজেলার ফতেহপুর গ্রামে সরলা বেগম নামের ওই মহিলাকে নির্যাতনের ঘটনায় জড়িত প্রতিবেশী আব্দুল খালিকসহ কয়েকজনকে আসামি করে রোববার রাতে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন তার স্বামী আব্দুল ওয়াহেদ।

আরও পড়ুন: ৬১ জেলা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার ফতেহপুর গ্রামের ওয়াহেদ মিয়া তার ভিটের মাটি আটকানোর জন্য বাঁশের খুটি দিয়ে আঁড় বাধছিলেন। এসময় প্রতিবেশী আব্দুল খালিক বাঁশের খুঁটিগুলি তার বলে ওয়াহেদ মিয়ার নিকট দাবী করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বির্তকের সৃষ্টি হলে আব্দুল খালিক মিয়া ও তার ছেলেরা এসে ওয়াহেদ মিয়াকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে আব্দুল খালিক এর সাথে আরও লোকজন যোগ দিয়ে ওয়াহেদ মিয়ার স্ত্রী সরলা বেগমকে (৪০) ঘর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আব্দুল খালেকের বাড়ির কাঠাল গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন চালান। নির্যাতন সহ্য না করতে পেরে জ্ঞান হারিয়ে ফেলেন সরলা।

আরও পড়ুন: ছাত্রদল সভাপতির পরিচয় নিয়ে তোলপাড়

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম ঘটনাস্থলে পৌছে মুমূর্ষ অবস্থায় সরলা বেগমকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান। সরলা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ইমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা