সারাদেশ

মুন্সীগঞ্জে ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ১২ বোতল ফেনসিডিল শীর্ষ মাদক ব্যবসায়ী আলী রাজসহ ৩ জন গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকার জেলা স্টেডিয়ামের গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের তিন জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব

গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জ পৌরসভার খালইস্ট এলাকার আবজালুল হাদীর ছেলে আসিফ উল হাদী ওরপে হিরশী (৩৬), একই এলাকার মৃত কাজী ইউসুফ আলীর ছেলে কাজী গোলাম মোরশেদ লিপু (৩১) ও দক্ষিণ ইসলামপুর এলাকার আবু মিয়ার ছেলে মো. আলী রাজ (২৯)।

জেলা ডিবির (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী আলী রাজসহ তিন জনকে গ্রেফতার করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখ্যান করি

উল্লেখ্য, গ্রেফতারকৃতদের মধ্যে আসিফ উল হাদী ওরপে হিরশীর বিরুদ্ধে ১টি, মো. আলী রাজের বিরুদ্ধে ৫টি, কাজী গোলাম মোরশেদ লিপুর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা