যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে হবে
সারাদেশ

যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লঞ্চ যাত্রীদের সেবার মান বাড়ানোর লক্ষে কাজ করছে সরকার জানিয়ে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, যাত্রীদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তাই লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদের যাত্রীদের সেবার গুনগত নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন : গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

তিনি বলেন, লঞ্চের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ক্যান্টিনে খাবারের গুণগত মান ঠিক রেখে সুলভ মূল্যে বিক্রি করতে হবে। আর অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করা যাবে না। এ ব্যাপারে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদের বিশেষ নজরদারি রাখতে হবে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে আসন্ন ঈদ উল ফিতরকে উপলক্ষ্যে ঢাকায় পানি ভবনে শরীয়তপুরে চলাচলকারী সকল লঞ্চ মালিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী যাত্রীদের উদ্দেশ্য বলেন, যাত্রীদেরকেও সচেতন হতে হবে। সময়ের জীবনের মূল্য অনেক বেশি। তাই তাড়াহুড়ো করে লঞ্চে ভ্রমণ করবেন না। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। তাই সাবধানে যাতায়াত করবেন। এছাড়াও কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : আফগানে পাকিস্তানী বিমান হামলায় নিহত ৪৭

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। নৌপরিবহন খাতেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। নৌপরিবহন খাতকে আরও আধুনিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, লঞ্চ মালিক, ইজারাদার ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই যাত্রী সেবার গুনগত মান আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন : বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

সভায় উপস্থিত ছিলেন, এইচ.এম ইব্রাহিম এমপি, মেরিনা জাহান কবিতা এমপি। লঞ্চ মালিকদের মধ্যে বক্তব্য রাখেন- মিলন লস্কর, জামাল মেলকার, গাজী সালাউদ্দিন, মিরাজ খন্দকার, লিটন শেখ, ফজলুল হক, খোকন ঢালী, রজমান আলী বাদল, আবু কালাম, সিদ্দিক ভুঁইয়া প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা