ঈশ্বরগঞ্জে ভাসমান বেডে সবজি চাষ
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ভাসমান বেডে সবজি চাষ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান সবজি চাষ। কোনো প্রকার রাসায়নিক ছাড়াই জৈব পদ্ধতিতে এ চাষে উৎপাদন খরচও কম। আর বিষমুক্ত হওয়ায় বাজারে এ সবজির যেমন চাহিদা, তেমনি ভালো দামও পাওয়া যাচ্ছে। পাশাপাশি, এ পদ্ধতিতে উৎপাদনও বেশি হওয়ায়, নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষকরা। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক।

আরও পড়ুন: গমের বাজার দখলে নিচ্ছে ভারত

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামের আন্দাইল বিলে গিয়ে দেখা যায় বিলের পাড়ে ভাসমান বেডে চাষ হচ্ছে শসা।

কৃষক হারুন অর রশিদ (৫০) ও ফুলেকুল ইসলাম (৩৮) জানান, সরকারি বিলের জায়গায় উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও সার্বিক সযোগিতায় এ চাষ করেছেন। বিলে পানি না থাকায় কুচুরিপানা জমিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আখছার খানের দিক নির্দেশনায় বেড তৈরি করেছেন। বৃষ্টিতে পানি জমে গিয়ে পানি বেড়ে গেলে বেড গুলিও পানির উপর ভাসতে থাকবে এমন করে তৈরি করা হয়েছে বেড ফলে ফসলের কোন ক্ষতি হবে না বলে জানা যায়।

মুঠোফোনে কৃষক ফুলেকুল ইসলাম জানান, দীর্ঘ প্রায় ৫৪ দিন ধরে ৩০ শতক জায়গায় ৪টি বেড করে এ আবাদ করেছেন। ইতোমধ্যে গাছে প্রচুর শসা ধরেছে এবং প্রতিদিনই শসা সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে। কৃষক হারুন বলেন এ জমিতে কেবলমাত্র নিজের শ্রমই বিনিয়োগ করেছি আর যে পরিমাণ ব্যয় হয়েছে তা কৃষি অফিস থেকেই দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আন্দাইল বিলে এ প্রকল্পের অধীন ভাসমান ধাপে ৫০ শতক জমিতে হাই ব্রিড তামিম প্লাস জাতের শসা চাষ করা হয়েছে। এর উৎপাদন প্রতি হেক্টর জমিতে প্রায় ২০ টনের মতো। এসব স্থানে কোন প্রকার চাষাবাদ হতো না। সারা বছরই পতিত অবস্থায় থেকে যেতো। কৃষকদের ভাসমান বেডে সবজি চাষে আগ্রহী করে তোলার জন্য সরকারী জায়গায় এ চাষের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: এবার ঈদেও গান শোনাবেন ড.মাহফুজ

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার জানান, আন্দাইল বিলে প্রথমবারের মতো ভাসমান পদ্ধতিতে শসা চাষ করা হয়েছে। ফুলে কুল ,হারুন, মাহাতাবসহ কয়জন উদ্যমী কৃষককে প্রশিক্ষণ ও উপকরণ সহ সার্বিক সহায়তা করেছে কৃষি বিভাগ। আশা করা যাচ্ছে এই বিলের তিনটি স্পট থেকে আনুমানিক ১০০থেকে ১৫০মন শসা উৎপাদিত হবে এবং এই নিরাপদ শসা বাজারের শসার যোগান দিতে সক্ষম হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর কৃষির উৎপাদন বাড়ানোর নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঈশ্বরগঞ্জের এই প্রয়াস। উপসহকারী কৃষি কর্মকর্তা আলী আখছার খান কৃষকের সাথে অত্র প্রকল্পের প্রযুক্তি সম্প্রসারণে সহায়তা করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা