আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, জামালপুর।
সারাদেশ
জামালপুরে বাবা-মেয়ে হত্যা

আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর চাঞ্চল্যকর বাবা-মেয়ে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার

শনিবার ( ১৬ এপ্রিল) দুপুরে ভাটারা-মাদারগঞ্জ প্রধান সড়ক অবরোধ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা খোদেজা বেগম, নিহতের স্ত্রী রোকেয়া বেগম, আনিছুর রহমান ও ফজলুল হক।

এ সময় নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করেন, বাবা-মেয়ে হত্যা মামলার আসামীদের পুলিশ গ্রেফতার করছে না। মামলা তুলে নিতে আসামীরা বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে। মামলা তুলে না নিলে যে কোন সময় বাদী পক্ষের লোকজন হত্যার শিকার হতে পারে। মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে হত্যা মামলার আসামীরা।

আরও পড়ুন : গমের বাজার দখলে নিচ্ছে ভারত

প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধে গত ২৯ মার্চ সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বাউসি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আজিজের বাড়ীতে হামলা চালায় তার ভাই আজাহার আলী। এ সময় ৫ বছর বয়সী একমাত্র কন্যা জান্নাতকে নিয়ে নিখোঁজ হন প্রবাসী আব্দুল আজিজ।

আরও পড়ুন : প্রবাসী অনুদান চাইলেন ইমরান খান

দুইদিন পর স্থানীয় কৃষ্ণপুর ব্রীজ এলাকার ঝিনাই নদী থেকে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ২৮ জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা