ছবি: সংগৃহীত
সারাদেশ

অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

সান নিউজ ডেস্ক : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে অপহৃত ১৮ মাসের শিশু আরজুকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার দল ঘোষণা

গ্রেফতাররা হলো- মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার চিনখা দত্তে গাও মরা ছরির পাড় এলাকার বাসিন্দা সোহেল (২৯) ও তার স্ত্রীর কুলসুম ওরফে কুসুম ওরফে সুমি (২৭) এবং সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)। তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার খবরা নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশের একটি টিম। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বায়েজিদ থানা পুলিশ সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ রাজা মিয়ার কলোনীতে দুই সন্তানকে নিয়ে বসবাস করেন গার্মেন্টস কর্মী মুক্তা বেগম ও স্বামী মাংস বিক্রেতা আব্দুল খালেক। তাদের নাজমা আকতার নামে ১২ বছরের এক কন্যা শিশু ও ১৮ মাস বয়সী আরজু নামে এক ছেলে সন্তান রয়েছে।

গত ১৩ এপ্রিল আরজুকে নাজমার কাছে রেখে মুক্তা বেগম গার্মেন্টেসে চলে যান। আব্দুল খালেকও মাংস বিক্রির জন্য বাসা থেকে বের হয়ে যান। এক পর্যায়ে ছোট ভাইকে বাসায় রেখে নাজমা কলোনীর বাসা থেকে বাইরে গেলে পাশের বাসার কুলসুম কৌশলে আরজুকে চুরি করে নিয়ে যায়। পরে কুলসুম তার স্বামীর সহায়তায় শিশু আরজুকে নিয়ে হবিগঞ্জ চলে যায়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত ৩৯৫

এদিকে সন্ধ্যায় বাসায় এসে শিশু পুত্র আরজুকে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন মুক্তা বেগম। এরপর বায়েজিদ থানার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তা ও আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশু অপহরণকারী চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, শিশু আরজুকে অপহরণ করে আত্মগোপনে থাকে কুলসুম। সে বায়েজিদ এলাকায় বসবাস করে আসলেও তার আসল পরিচয় কেউ জানতো না। তাই তার পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হয়েছে। প্রায় ৪৮ ঘন্টার অভিযানে হবিগঞ্জ থেকে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অপহরণকারী কুলসুমের কথিত স্বামী সোহেলের বাড়ি মৌলভীবাজার জেলায়। কিন্তু আগে চট্টগ্রামে বসবাস করতো। তখন নানান অপরাধমূলক কাজে জড়িত ছিল সোহেল। সোহেলের গ্রামের বাড়ি মৌলভীবাজার হলেও সে অপহৃত শিশু আরজুকে নিয়ে হবিগঞ্জ এলাকায় আত্মগোপন করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা