সারাদেশ

গুরুদাসপুরে অগ্নিদগ্ধ হয়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামে আগুনে পুড়ে ছাই হল নয়টি পরিবারের বসত বাড়ির ১১ টি ঘর এবং মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র। আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন শতবর্ষী বৃদ্ধা গুলজান বেগম (১০৫)।

আরও পড়ুন: রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে পুরুলিয়া বাজার সংলগ্ন খড় ব্যবসায়ী বক্কার আলীর খড়ের পালা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়দের দাবি।

খবর পেয়ে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোরের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নগদ টাকা, আসবাবপত্র, জমির কাগজপত্র, স্বর্ণের গহনা, ফসলাদিসহ ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছ।

এলাকাবাসী জানান, শুক্রবার ৩টার দিকে বৈশাখের প্রচণ্ড তপ্ত অগ্নিঝরা বিকালে গোখাদ্য খড় ব্যবসায়ী আবু বক্কারের খড়ের পালা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর ৯ পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে গুরুদাসপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে ১১টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় গুলজান বেগম (১০৫) আগুনে পুড়ে ঘরের মধ্যেই মারা যান।

নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা