কক্সবাজারে আলোচিত মোরশেদ হত্যায় গ্রেফতার ৫
সারাদেশ
‘ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো’

কক্সবাজারে মোরশেদ হত্যায় গ্রেফতার ৫

সান নিউজ ডেস্ক : ‘এখন বেশি ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ মৃত্যুর পূর্ব মুহুর্তে একথাগুলো বলেছিল নিহত মোরশেদ। সম্প্রতি কক্সবাজারে আলোচিত মোরশেদ হত্যায় মূল অভিযুক্তসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে কক্সবাজারের টেকনাফ থেকে তাদের গ্রেফতার করা হয়। সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত ৫ জন হলেন মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক। র‍্যাব বলছে, আসামিরা ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। তবে এখনো মামলার প্রধান আসামি আবদুল মালেকসহ বেশিরভাগ আসামি অধরা রয়েছে।

র‍্যাব বলছে, গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মোরশেদকে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

আসামিদের বরাত দিয়ে র‍্যাব জানায়, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে আকুতি জানিয়ে মোরশেদ বলেন, ‘এখন বেশি ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ তবে আসামিরা তাকে সে সুযোগ দেয়নি।

র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ সাংবাদিকদের বলেন, প্রায় ৩০ বছর ধরে গভীর নলকূপের মাধ্যমে পানি তুলে টাকার বিনিময়ে কৃষকদের পানি দিয়ে ব্যবসা করছে গ্রেফতার আসামি মাহফুজুল হকের পরিবার। তাদের বিরুদ্ধে কৃষকদের নানা অভিযোগ রয়েছে। তিন মাস আগে সৌদি আরব থেকে এলাকায় আসেন মোরশেদ।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

তিনি কৃষকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ করেন। এলাকায় প্রতিবাদী যুবক হিসেবে তার পরিচিতি ছিল। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, মোরশেদ সেচ প্রকল্পটি তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন। এ কারণে মাহমুদুলের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়।

ব্রিফিংয়ে র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ঘটনার দিন দুপুরে মাহমুদুল একটি সিমেন্টের দোকানে বসে মোরশেদকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন বিকেলে মোরশেদ বাসা থেকে বের হয়ে বাজারে গেলে পরিকল্পনা মতো তারা কিরিচ ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।

আরও পড়ুন : ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

র‍্যাব-৭ চট্টগ্রামের কোম্পানি কমান্ডার বলেন, আসামিরা টেকনাফ থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছেন, গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল কক্সবাজারের পিএমখালীর বাসিন্দা মোরশেদ ইফতারি কেনার জন্য স্থানীয় চেরাংঘর স্টেশনে গেলে সেখানে তাকে ঘিরে ধরে প্রকাশ্যে ও দিবালোকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন : রূপপুর প্রকল্পে বিদেশি নাগরিকের মৃত্যু

এ ঘটনায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ নেতাসহ ২৬ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় পুলিশ কাউকে আটক করতে না পারলেও শুক্রবার ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। এখনো পলাতক রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা