সারাদেশ

ঈশ্বরগঞ্জে ঝড় কেড়ে নিল কৃষকের স্বপ্ন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় (১০ এপ্রিল) সোমবার দিবাগত রাত ১ টার দিকে মৌসুমের প্রথম ঝড় বয়ে গেছে। হঠাৎ ধেয়ে আসা ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে লন্ডভন্ড উপজেলার ১১ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ফের পার্লামেন্টে ইমরান খান

বিশেষ করে উপজেলার ১ নং ঈশ্বরগঞ্জ সদর, ৪নং আঠারবাড়ি,৫ নং জাটিয়া,৬ নং মাইজবাগ ও ৯নং উচাখিলা ইউনিয়নে আকস্মিক ঘুর্ণিঝড়টি ভয়ানক রূপ ধারণ করার ফলে গাছ পালা, বাড়ী ঘর ভেঙে চুরমার সহ বৈদ্যুতিক তার ছিরে যায়, যার ফলে অন্ধকারে চাদরে ঢেকে যায় ১ নং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নসহ পুরো উপজেলা।

ঝড়ের সাথে বড় বড় শিলা পাথর পরার ফলে কৃষকের ঘরে ধান তোলার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। সেই স্বপ্ন আর পুরণ হলোনা। এই ঝড়ো বাতাস যে জমির উপড় দিয়ে বয়ে গেছে সেখানেই ক্ষতির পরিমানটা বেশী হয়েছে। শিলা পাথর পরার কারণে অনেক পরিবারের মানুষের ঘরের টিন ছিদ্র হয়ে যায়।

আরও পড়ুন: দেশের ৯৮ ভাগ এলাকায় ফোর-জি পৌঁছেছে

বর্তমানে তারা মহা সংকটে। অনেকেই হারিয়েছেন মাথা গুজার জায়গাটাও। ক্ষতি গ্রস্থপরিবারদের প্রতি সদায় হওয়ার আকুতি জানিয়েছেন পরিবারের লোকজন।

উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়া পাড়া গ্রামের কৃষক আব্দুল বারেক প্রতিবেদকে জানান, বাজানগো রাইতে(রাতে) তুফানে আমার ২৫ কাটা বোরোধানের বেকটি (সবগুলো) ক্ষেত মাডির মধ্যে (মাটিতে) বিছাইয়ালছে।সংসার ও পুলাপাইনের পড়ালেহার খরচও চলে ধানের উপরে।অহন(এখন) সারা বছর কিতা খাইয়াম ( কি খাব)। একথা বলার সময় তার চোখে মুখে ছিল চিন্তার ভাজ।

আরও পড়ুন: ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায় বিএনপি

এদিকে পৌর এলাকার শিমরাইল গ্রামের বাসিন্দা মাজহারুল জানান, ২৫ বছরের মধ্যে এমন ঘুর্ণিঝড় আমি দেখিনি। আমাদের প্রচুর ক্ষতি হয়েছে।আমাদের বড় বড় অনেক গাছ ভেঙে গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন,প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এই নিয়ে কাজ চলছে। যে সব জমির ধানে সবে মাত্র শীষ এসেছে বা বের হয়নি ঐ জমির ধানের কিছুটা ক্ষতি হতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা