সারাদেশ

নোয়াখালীতে শিক্ষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কবিরহাট উপজেলার বানদত্ত উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক নিজাম উদ্দিন বিএসসিকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

সোমবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলমগীর, কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, বানদত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসুধন নাথ, আহত শিক্ষকের স্ত্রী আফরীন আক্তার, প্রাক্তক শিক্ষার্থী সিহাব উদ্দিন মাহিসহ অনেকে। এ সময় বানদত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন: আবার স্বাধীনতার লড়াই শুরু হলো

বক্তারা বলেন, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার নোয়াখালী পৌর শহরের পশ্চিম মহোদুরীর বাসায় শিক্ষক নিজাম উদ্দিন বিএসসিকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে আহত তরে। বর্তমানে ঢাকায় একটি হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হামলাকারী সন্ত্রাসী শাহাদাৎ হোসেন প্রান্ত, মোয়াজ্জেম হোসেন ফাহাদকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পরদিন ভিকটিমের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পরই আসামীরা পলাতক রয়েছে, তবে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা