সারাদেশ

সেই আরিফকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহে শরীফ চৌধুরী নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ আরিফুজ্জামান আরিফকে (২২) মহানগর ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জয়জয়কার

রোববার (১০ এপ্রিল) মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি ও যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাতের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। একইসঙ্গে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশও করেছে মহানগর ছাত্রলীগ।

এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি জানান, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপস করে না। ছাত্রলীগের যেকোনো পর্যায়ের নেতাকর্মী অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে এই ছাত্রলীগে ঠাঁই নেই। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে, কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডকে সমর্থন করে না।

প্রসঙ্গত, গত বুধবার (৬ এপ্রিল) মধ্যরাতে ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকায় হত্যার শিকার হন শরীফ চৌধুরী। নিজের বাসায় যাওয়ার সময় পেছন থেকে ঘাতকরা তাকে ছুরিকাঘাত শুরু করে। ৪৫ সেকেন্ডের সেই কিলিং মিশনে ১৮ বার ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে এলাকা ছাড়ে পাঁচ ঘাতক। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নিহত শরীফ গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ টাঙ্গুয়া গ্রামের শহীদুল আলম চৌধুরীর ছেলে। ক্লিনিক ব্যবসা পরিচালনার সুবাদে সপরিবারে ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকায় থাকতেন তারা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় শুক্রবার ভোর রাতে হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ আরিফুজ্জামান আরিফসহ তিনজনকে এবং রোববার ভোরে বাকি দুজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর মামলার প্রধান আসামি আরিফুজ্জামান আরিফের দেখানো অনুযায়ী সদরের পরানগঞ্জ ভাটিপাড়ায় নিজ বাড়ির পেছনে খড়ের গাদার ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা