সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত ৭

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিয়ালের কামড়ে গত দুই দিনে অন্তত ৭ জন আহত হয়েছে। এই ঘটনায় উপজেলা জুড়ে আতঙ্কে বিরাজ করছে।

আরও পড়ুন : পাকিস্তান পরিস্থিতিতে নজর রাখছে ঢাকা

শনিবার (৯ এপ্রিল) রানীশংকৈল উপজেলার কুমোরগঞ্জ এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন রেহেনা, মমিনুল ও সাজেদা বেগম নামে কয়েকজন।

এর আগের দিন শুক্রবার (৮ এপ্রিল) শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন একই এলাকার আনসার, মাজেদা, শরিফা, নবাব আলী। ঘটনার পর থেকে গ্রামবাসী লাঠি হাতে চলাচল শুরু করেছে।

আরও পড়ুন : পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

কুমোরগঞ্জ গ্রামের বাসিন্দা হাসিনা বেগম বলেন, শনিবার সকালে ভুট্টাক্ষেতের পাশে ঘাস তুলছিলেন রেহানা বেগম। এ সময় একটি শিয়াল এসে রেহেনার হাঁটুর নিচে কামড় দিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে রেহেনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

এ ব্যপারে নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মাষ্টার জানান, গত দুইদিনে ইউনিয়নের কুমোরগঞ্জ এলাকায় কয়েকজনকে শিয়াল কামড়েছে। আহতদের মধ্যে নারী-পুরুষ-বৃদ্ধ আছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.নাসিরুল ইসলাম বলেন, 'শিয়াল সাধারণত ২ কারণে মানুষকে আক্রমণ করে। পর্যাপ্ত খাবার না পেলে বা আক্রমণের শিকার হলে এবং র্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে। শিয়াল কাউকে কামড়ালে যতোটা দ্রুত সম্ভব ক্ষত স্থান পরিষ্কার করে জলাতঙ্ক টিকা নিতে হবে।

আরও পড়ুন : পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বিষয়ক কর্মকর্তা (এমটিইপিআই) নুরুজ্জামান বলেন, আমাদের হাসপাতালে কুকুর ও শিয়াল কামড়ের ভ্যাকসিন সাপ্লাই নেই। তাই এসব রোগীদের আমরা ভ্যাকসিন দিতে পারি না। সরকারিভাবে ভ্যাকসিন নিতে হলে ওই রোগীদের সিভিল সার্জন অফিসে যেতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা