গৌরীপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার
সারাদেশ

গৌরীপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি মামুন মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪।

আরও পড়ুন: নজরদারিতে থাকবে থানার সার্ভিস ডেস্ক

রোববার (১০ এপ্রিল) সকালে নারায়নগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত মামুন গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মোঃ শাবদুল মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার ( ৯ এপ্রিল ) সকালে মামুন (২৫) আমের প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে বিদ্যালয় থেকে ৫০০ ফুট দুরের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বাঁশের পাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয় ছাবেদ আলী এই জঙ্গলে বাঁশ কাটতে গেলে তাকে দেখে গেলে মামুন পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুটির দাদা বাদী হয়ে শনিবার রাতে মামুনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার একদিনের মধ্যে লম্পট যুবক র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী শিশুর পরিবার, স্কুলের সহপাঠি, শিক্ষক ও স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরও পড়ুন: পুরুষ ধর্ষণ আইন সংশোধনের পক্ষে রুল

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। যার মামলা নং- ১০।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা