সারাদেশ

ভালুকায় ছাগলের ধান খাওয়া নিয়ে হামলা, আহত ৫

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ চারজন আহত হয়েছেন। আহতদের মাঝে মা ও ছেলেকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দুই মামলায় সম্রাটের জামিন

ঘটনাটি ঘটেছে (৮ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইলাব গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার পাইলাব গ্রামের কালা মিয়া মুন্সীর ধান ক্ষেতে প্রতিবেশি আব্দুল কাদিরের ছেলে কামরুল ইসলামের ছাগলে ক্ষতি করে।

এ সময় প্রতিবাদ করলে কামরুল ইসলাম ও তার লোকজন হামলা চালিয়ে কালা মিয়া মুন্সী, স্ত্রী, ছেলে ঢাকা ল’কলেজের শেষ বর্ষের ছাত্র রাসেল ও সদ্য এমএ পাশকৃত মেয়ে আহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় রাসেল ও তার মাকে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: জামিন পেলেন শিক্ষক হৃদয় মন্ডল

অভিযুক্ত কামরুল ইসলামের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করেও যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা