ছবি: সংগৃহীত ( ফাইল ছবি )
সারাদেশ

দুর্গাপুর সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ

সান নিউজ ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে অজ্ঞাত ভারতীয় নাগরিকের (৫০) গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: জন্মসনদ দিতে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না

রোববার (১০ এপ্রিল) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, উপজেলার দুর্গাপুর চওড়াটারী সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের ১১ নং সাব পিলার এলাকায় বাংলাদেশ অংশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানায়।

পরে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয়ের এক ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বডার গার্ড বাংলাদেশর মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হলেও মরদেহ উদ্ধার করা হয়নি। দুই দেশের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পতাকা বৈঠক শেষে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যাবে। স্থানীয়দের ধারণা, ভোর রাতে গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা