সারাদেশ

পাকিং কেন্দ্র করে মারধর: পুলিশ সদস্যের পিতার মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত মহিউদ্দিন বেপারী (৫০) মারা গেছে। রোববার (১০ এপ্রিল) ভোর ৬ টার‌ দিকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: রসুনের দরপতন, বিপাকে কৃষক

মহিউদ্দিন বেপারী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের মৃত পন্ডিত আলি বেপারীর ছেলে। তার ছেলে মাহাবুব পুলিশ কনস্টেবলের পদে চাকুরি করেন।

নিহত মহিউদ্দিন বেপারীর ছেলে মামুন ব্যাপারী বলেন, বাবা সকালে মারা গেছে। তার লাশ এখনও রাজারবাগ পুলিশ হাসপাতালে রয়েছে। আমার বাবার লাশ আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের সামাজিক কবরস্থান ফুলতলায় আসর নামাজের পরে বাবাকে দাফন করা হবে।

তিনি আরও বলেন, আমার বাবাকে মারধরের ঘটনায় ওই দিন রাতেই আমার মা মনোয়ারা বেগম বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেই সময় আমরা এক জনকে আসামি করে অভিযোগ দায়ের করে ছিলাম এখন শুনেছি সাথে আরও লোক ছিল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

তিনি আরও জানান, আমার এক ভাই পুলিশ কনস্টেবল পদে মিরপুর ১৪ নাম্বারে পুলিশ লাইনে কর্মরত আছে সেই বাবার সাথে রয়েছে।

জানা গেছে, গেলো বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরের সামনে গাড়ি পার্কিং নিয়ে একই উপজেলার রাউৎভোগ গ্রামের ইকবাল শেখের ছেলে ট্রলি চালক শাহিনের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন মহিউদ্দিনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬২ লাখ ছাড়াল

পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মহিউদ্দিনকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার আরও অবনতি হলে মুন্সীগঞ্জ থেকে তাকে ঢাকা ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠালে সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (রোববার) ভোরে তার মৃত্যু হয়।

টঙ্গীবাড়ী থানার (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় এর আগে ওই পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পরিবারের সাথে কথা বলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা