সারাদেশ

হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে ৫ শতাধিক লাউ গাছ কর্তন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ১ একর ৩০ শতাংশ জমির ৫ শতাধিক লাউ গাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: হৃদয় মণ্ডলের প্রতি অবিচার করা হবে না

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক বিপ্লব শনিবার (৯ এপ্রিল) হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সন্দেহভাজন আসামিরা হলো হরিপুর উপজেলার নারগুন গ্রামের বদিউজ্জামানের ছেলে জুয়েল (৩৮), জিএম (৩৫), একই গ্রামের লিটনের ছেলে মুন্না (২৫), মৃত গোলাম মোস্তফার ছেলে সোহাগ (৪০) ও মৃত মোকাম্মেল এর ছেলে বদিউজ্জামান (৬৫)।

লিখিত অভিযোগে চাষী বিপ্লব বলেন, জায়গা জমি দখল নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জুয়েল গংয়ের সাথে আমাদের বিরোধ চলে আসছে। জুয়েল গং এরই মধ্যে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে কোর্টে মামলাও করেছেন। এতেও তারা ক্ষান্ত না হয়ে মাঝে মধ্যে আমার ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ আর্থিকভাবে ক্ষতি করার হুমকি দিয়ে আসছেন।

আরও পড়ুন: ব্রিটিশ রাজবধূর পরনে বাংলাদেশের পোশাক

এরই সূত্র ধরে শনিবার ভোর পৌনে ৬টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে দা-হাসুয়া নিয়ে আমার জমিতে অনধিকার প্রবেশ করে ৫ শতাধিক লাউ গাছের গোড়া থেকে কেটে দেয়। এ সময় তারা গাছে ঝুলন্ত লাউ চুরি করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এমন বর্বরতা ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন করছি।

এ ব্যপারে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা