সারাদেশ

ঈশ্বরগঞ্জে গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর ও সার্ভিস ডেক্সের উদ্বোধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্যোগও নেয়।

আরও পড়ুন: দুর্গাপুর সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ

রোববার (১০ এপ্রিল) সকাল ১০ টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী'র সাথে ভার্চুয়ালি অংশগ্রহণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

রোববার সকালে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল মানবজাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।

আরও পড়ুন: জন্মসনদ দিতে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অমূল্য সম্পদ। তাই তাদের উন্নয়নের মূলধারায় আনার কোনো বিকল্প নেই। তাদের জন্য ঈশ্বরগঞ্জ থানায় গড়া সার্ভিস ডেস্কে কাজ করছেন প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যরা।

এতে অপরাধীদের আইনের আওতায় আনা সহজতর হচ্ছে। এছাড়াও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা