প্রতীকী ছবি
সারাদেশ

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

গৌরীপুর প্রতিনিধি : আমের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

শনিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয়ে আসার পথে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে চড়াকোনা এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই এলাকার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

শিক্ষার্থীর অভিভাবক জানান, কোণাপাড়া গ্রামের শাহ আব্দুলের ছেলে মামুন (২৫) আম দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বিদ্যালয় থেকে ৫০০ ফুট দূরের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বাঁশের পাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় চড়াকোনা গ্রামের ছাবেদ আলী এই জঙ্গলে বাঁশ কাটতে তাকে দেখে গেলে মামুন পালিয়ে যায়।

ছাবেদ আলী জানান, কাছে গিয়ে দেখতে পান শিশুটি ভয়ে জড়সড় হয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছে।

এদিকে ঘটনাটি জানতে পেরে স্থানীয় লোকজন মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত এ ঘটনার সঙ্গে জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান ও শিশুটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন: এ বছর হজের খরচ বাড়তে পারে

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাশিদ জানান, ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক জানতে পেরে বিদ্যালয়ে ছুটে আসেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন। এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকদের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক জানান-শিশুটিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল লম্পট যুবক মামুন। এ ঘটনার দৃষ্টামূলক শাস্তির দাবি করেন তিনি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা