প্রতীকী ছবি
সারাদেশ

সৈয়দপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আমিরুল হক, নীলফামারী : নীলফামারী সৈয়দপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েয়েছে।

আরও পড়ুন: এ বছর হজের খরচ বাড়তে পারে

শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় মিষ্টি দোকানে পচা, বাসি মিষ্টি বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠিানগুলো হলো, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দিলশাদ মিষ্টান্ন ভান্ডারের পাঁচ হাজার, একই সড়কের পাহ্লোয়ান সুইট মিটের ১৫ হাজার টাকা, বাসটার্মিনাল এলাকার নদী হোটেলের ৩ হাজার, গুড়হাটির আনিস স্টোরের মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় পাঁচ হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারি পরিচালক সামসুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সৈয়দপুর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আলতাফ আলী সরকার ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। রমজানে খাদ্যের দোকান, হোটেল, রেস্তোরাঁ, নিত্যপন্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরের সহকারি পরিচালক।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা