সোহাগীর চাটাই
সারাদেশ

ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী সোহাগীর চাটাই যাচ্ছে যাচ্ছে

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রয়েছে কবি গুরু রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন আঠারোবাড়ি রাজবাড়ী। বিশিষ্ট সাহিত্যিক, চিন্তাবিদ, প্রাবন্ধিক ও গবেষক আবু ফাতেমা মুহাম্মদ ইসহাকের জন্ম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেই।শুধু তাই নয় নন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের আমার আছে জল চলচ্চিত্রের প্রথম দৃশ্যেই দেখা মেলে সোহাগী রেলস্টেশনের।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম সোহাগী। এই ইউনিয়নের নামেই সোহাগী রেলস্টেশন। ওই এলাকার তৈরি ঐতিহ্যবাহী বাঁশের চাটাইয়ের সুনাম দেশব্যাপী। ইউনিয়নের প্রায় সব গ্রামেই বাঁশ দিয়ে চাটাই তৈরি হয়। উৎপাদিত হাজার হাজার চাটাই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। বিশেষ করে ধানের মৌসুম গুলোতে তা আরও বেশি পরিলক্ষিত হয়। বোরো ধানের মৌসুমকে সামনে রেখে এখন পুরোদমে চলছে চাটাই তৈরির কাজ।

সরজমিন পরিদর্শন করে সোহাগী ইউনিয়নে দেখা গেছে, এখানকার বৃ-কাঁঠালিয়া, বগাপোতা, মুক্তাপুর, ভালকাপুর, খানপুর, হাটুলিয়া, দড়ি-বৃসহ বেশ কিছু গ্রামে তৈরি হচ্ছে চাটাই। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলছে চাটাই তৈরির ব্যস্ততা। সেই বেত দিয়ে বাড়ির গৃহবধূরা চাটাই বুনছেন।

হাটুলিয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, আমরা বাঁশ কাইট্যা (কেটে) বেত দিয়া দাড়ি (চাটাই) বানাই।সোহাগী ইউনিয়নের প্রতিটি বাড়ির পাশেই একাধিক বাঁশঝাড় রয়েছে। এসব বাঁশ দিয়েই তারা চাটাই তৈরি করেন। এরপর সেই চাটাই বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় সোহাগী বাজারে। সেখান থেকে চাটাই ছড়িয়ে পড়ে সারা দেশে। সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবার সোহাগীতে চাটাইয়ের হাট বসে।

এদিকে সোহাগী বাজারের ৬০ বছর বয়সী চাটাই ব্যবসায়ী ইসলাম উদ্দীন জানান,আমরা গ্রাম থেকে দারি(চাটাই) কিনে এগুলো আরও ভালো করে শুকিয়ে বড় বড় আঁটি বেধে ট্রেন ও ট্রাকযোগে সারা দেশে চাটাই। নির্মাণশিল্পের সাটারিংসহ নানাকাজে এসব চাটাই ব্যবহার করা হয়ে থাকে। ক্রেতারা ফোনে তাকে পরিমাণ, পরিমাপ ও চাহিদার কথা জানিয়ে দেন। তিনি চাহিদা মোতাবেক হাট থেকে চাটাই কিনে সেগুলো বাঁধাই করে ট্রেনযোগে গন্তব্যে পাঠিয়ে দেন।

ইসলাম উদ্দিনের মতো অনেকেই চাটাই কেনাবেচা, আবার কেউ চাটাই তৈরি করে জীবিকা নির্বাহ করেন। আবার ইউনিয়নের অনেকে মূল পেশার বাইরে অবসর সময়ে চাটাই তৈরি করেন।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

বগাপোতা গ্রামের চাটাই লেবার উমেস ছৌহান ও প্রদীপ জানান, আমি দারি(চাটাই) মাথায় করে ট্রেনে উঠিয়ে দিই ও মহাজনের সাথে এগুলো প্রক্রিয়াজাত করতে সহয়তা করি।যেসময় কাজ বেশি থাকে দৈনিক ৫০০-৬০০ টাকা কামাই (আয়) করতে পারি। আর কাজ কম থাকলে ৩০০ টাকা কামাই করতে পারি।এছাড়াও অবসর সময় তারা ও তাদের গিন্নিরা বাড়িতে চাটাই তৈরি করেন। বাড়িতে এ কাজে তার প্রতিদিন গড়ে ৪০০-৫০০ টাকা আয় হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা