প্রতীকী ছবি
সারাদেশ

গাঁজাসহ মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে আটক

মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার: ভোলার মনপুরায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ দুই মাদক কারবাবিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ডনবাস যুদ্ধ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের মজনু মেম্বারের বাড়ির সামনে থেকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবুর ছেলে রুবেল (২৬) ও অপর সঙ্গী উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মানিক মীরের ছেলে রাসেল (২৭)।

পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে মনপুরায় দেড় কেজি গাঁজার চালান নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবুর ছেলে রুবেল ও অপর সঙ্গী রাসেল আসছেন এমন খবরে পুলিশের একটি টিম রাস্তায় ওত পেতে থাকে। পরে বিকেল সাড়ে ৫ টায় ভাইস চেয়ারম্যানের ছেলে রুবেল ও সঙ্গী রাসেল হোন্ডাযোগে উপজেলার হাজীরহাট ইউনিয়নের মজনু মেম্বার বাড়ির সামনে আসলে পুলিশ গতিরোধ করে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, দেড় কেজি গাঁজার চালান সহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে রুবেল ও সঙ্গী রাসেলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা