মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় (ছবি: সংগৃহীত)
সারাদেশ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মুহূর্তেই যানজট মহাসড়ক জুড়ে ছড়িয়ে পরে।

হাইওয়ে পুলিশ বিকল ট্রাকটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল শুরু হলেও অতিরিক্ত গাড়ির চাপে যানজট লেগেই থাকে। রাতজুড়ে হাইওয়ে পুলিশ কাজ করলেও শুক্রবার ভোর থেকে থেমে থেমে চলছে যানবাহন।

আরও পড়ুন: বাণিজ্য ঘাটতি আরও বাড়ল

ওসি বলেন, নলকা সেতুর পশ্চিমে বেশ কয়েকটি বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। শুক্রবারই এই খানাখন্দগুলো সংস্কার করা হবে। এটি সংস্কার হলে যান চলাচল স্বাভাবিক থাকবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা