সারাদেশ

পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার 

জাহাঙ্গীর আলম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পুত্রের ছুরিকাঘাতে পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে ঘাতক ছেলেকে গ্রেফতার করার খবর নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে হতভাগ্য পিতা পয়ার উদ্দিনে (৫৫) মৃত্যু ঘটে।

এর আগে গত ৩ এপ্রিল রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে খিতাবখাঁ মৌজার সলিম বাজার এলাকার পয়ার উদ্দিনের সঙ্গে তার পুত্র আব্দুল জলিল (২৬) এর পারিবারিক কলহের জের ধরে পিতা ও পুত্রের মধ্যে বাক-বিতণ্ড শুরু হয়। এরই এক পর্যায়ে ঘাতক পুত্র ধারালো অস্ত্র দিয়ে পিতা পয়ার উদ্দীন ও মাতা জুলেখা খাতুনকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় রোববার রাতেই তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার

বর্তমানে মৃত্যু পয়ার উদ্দিনের স্ত্রী জুলেখা খাতুন (৪৫) আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। ঘাতক পুত্র আব্দুল জলিলকে বিশেষ অভিযান চালিয়ে রাজারহাট থানা পুলিশ এ ঘটনায় এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি এলাকাবাসীরা ঘাতকের ফাঁসির দাবি জানিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা