সারাদেশ

কালকিনিতে মাদ্রাসা ছাত্র হত্যায় অভিযুক্ত গ্রেফতার 

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে আরিফুল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পলাতক মাদ্রাসার বাবুর্চী বোরহান হাওলাদারকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন জো বাইডেন

গতকাল রবিবার (৩ এপ্রিল) কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত আসামী বোরহানকে বগুড়া থেকে গ্রেপ্তার করে। পরে সোমবার (৪ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। আটককৃত বাবুর্চী বোরহান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। বোরহানের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়ার কারণে সে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে আদালতকে জানায়।

এদিকে নিহত মাদ্রাসা ছাত্রের পিতা মোঃ হারুন সরদার বলেন, আমার ছেলে খুবই নিরহ ছিল।বোরহান আমার ছেলেটারে মাইরা ফেলছে।এটা পরিকল্পিত হত্যা, আমি এর ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, মাদ্রাসা ছাত্র আরিফুল নিহতের পর থেকেই মাদ্রাসার বাবুর্চী বোরহান হাওলাদার পলাতক ছিল। আমরা প্রযুক্তির সহায়তায় তাকে বগুড়া হতে আটক করতে সক্ষম হই।পরবর্তীতে আমি সহ এস আই হাসিব তাকে কালকিনি থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। পরে আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে এবং আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সংকট

উল্লেখ্য, গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে মাদ্রাসা ছাত্র আরিফুলের লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃআরিফুল ইসলাম সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি উত্তর কৃষ্ণনগর গ্রামের দারুল কুরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্র ছিল।

গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসার বাবুর্চি বোরহান তাকে ডেঁকে নিয়ে যায়। পরে রাঁতে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে মাদ্রাসার পুর্বপার্শ্বে মাদ্রাসার বাবুর্চী মোঃ বোরহান হাওলাদারের বাড়ির সামনে পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকার লোকজন। পরে পুলিশ ঘটনা স্থান থেকে লাশটি উদ্ধার করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা