কাঁচা মরিচ
সারাদেশ
কেজিতে ১০০ টাকা

কাঁচা মরিচের ঝাল বেড়েই চলছে!

নাজির হোসেন: ঢাকার কাছে মুন্সীগঞ্জ শহর-শহরতলীর বাজারগুলোতে রমজান উপলক্ষে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়ে গেছে। যেন আরও বেড়েছে মরিচের ঝাঁজ। এছাড়াও চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সংকট

শসা, ধনিয়া পাতা, গাজর, পেঁপের দাম অনেক চওড়া। সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হলেও, দেখার কেউ নেই বলে অভিযোগ উঠেছে নিম্ন আয়ের লোকদের কাছ থেকে। হাফ ছেড়ে বলেই উঠছেন তারা, কাঁচা মরিচ এতোটাই ঝাঁজ ৪০ টাকার মরিচ ১০০ টাকা তিন দিনে।

সবজির বাজারে সরেজমিন দেখা গেছে, মান ও বাজার ভেদে মরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে বেশিরভাগ বাজারে কাচাঁ মরিচের কেজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। কাজেই সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়ে আড়াইগুণ হয়েছে।

শহরের কাচারিতে তরকারি বিক্রেতা মনির বলেন, আজ কাঁচা মরিচ নিতে পারবেন ১০০ টাকা কেজি ধরে। রমজান আসায় আড়ৎতে মরিচ সহ সব তরকারির দামই দ্বিগুণ হয়েছে। তাই আমাদেরও বেশী দামে মরিচ সহ অন্যান্য তরকারি বিক্রি করতে হয়। আরও বলেন, কয়েক দিন আগে এক পাল্লা বা ৫ কেজি মরিচ আনতাম ১০০ থেকে ১২০ টাকা দরে। রমজান উপলক্ষে এখন মরিচ ৩০০ টাকার উপরে ৫ কেজি আনতে হচ্ছে। আড়ৎ গুলোতে তদারকি দরকার।

আরও পড়ুন: আরও বাড়ল এলপিজির দাম

এদিকে, পটলের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। ঢেড়সের কেজিও বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে পাকা টমেটো ও শসার। গত সপ্তাহে ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০ থেকে ৫০ টাকা হয়েছে। ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি দাম বেড়েছে শাকের। দামে বিক্রি হচ্ছে লাল শাক, সবুজ শাক, পাট ও কলমি শাক। পুঁই শাকের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।

শহরের বিভিন্ন বাজারে বয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা। আর সাদা কর্ক মুরগি কেজি ২৮০ থেকে ২৯০ টাকা। গরুর মাংস ৬৫০ টাকা। খাসির মাংস ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: এপ্রিলে বন্যার আভাস

কোটগাঁওয়ের বাসিন্দা মন্টু বলেন, ৩ দিন আগেও মরিচ কিনেছি ৪০ টাকা ধরে। ২৫০ গ্রাম ১০ টাকায়। আমাদের দেশেই এ অবস্থা রমজান এলে বাজারের আগুন ঝড়ে মনে হয়। রোজাকে হাতিয়ার করে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়ি দিয়েছে। এতে ব্যবসায়ীরা এই অনৈতিক কাজ করছে। আল্লাহ এটা সহ্য করবে না।

সবজির দাম নিয়ে বিরক্তি প্রকাশ করে একজন বলেন, বাজারে কারো কোনো তদারকি নেই। এ কারণে মুনাফা লোভী ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়ি দিচ্ছে। সংশ্লিষ্টদের উচিত দ্রুত বাজার তদারকিতে নামা। তা না হলে কষ্টে থাকা মানুষগুলোর কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যাবে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ বলেন, আমরা গতকালও বাজার মনিটরিং করেছি। আজও দেখেছি কালো বেগুন ৭০ টাকা ধরে কিনে আনছে। আমরা আজও বাজারে ছিলাম। কেজি ধরে তরমুজ বিক্রি করছিল,তাকে জরিমানা করা হয়েছে। মরিচের বিষয় টা দেখবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা