টেকনাফে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
সারাদেশ

টেকনাফে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগে ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন : বিদেশি ষড়যন্ত্র জাতি মেনে নেবে না

এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী।

রোববার ( ৩ এপ্রিল ) দুপুরে টেকনাফ পৌরসভায় বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী জানান, রমজান মাসে বাজার মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত এ অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন : কোথায় চাঁদাবাজি হয় জানান

তিনি জানান, প্রথম দিনে পণ্যের দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রত্যেক দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা