শরীয়তপুরে সাবেক এমপি অধ্যাপক ডা: কে. এ জলিলের দাফন সম্পন্ন
সারাদেশ

শরীয়তপুরে সাবেক এমপি ডা: কে. এ জলিলের দাফন সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীয়তপুর-২ আসনের সাবেক এমপি, শরীয়তপুরের বরেণ্য রাজনীতিবীদ আধ্যাপক ডা: কে এ জলিল মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন : বিদেশি ষড়যন্ত্র জাতি মেনে নেবে না

শনিবার ( ২ এপ্রিল ) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘ দিন তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

রোববার ( ৩ এপ্রিল ) বাদ যোহর তার নিজ এলাকা শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ডা: কে এ জলিলের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম সহ শরীয়তপুর জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা সহ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ।

আরও পড়ুন : কোথায় চাঁদাবাজি হয় জানান

আধ্যাপক ডা: কে এ জলিল ঢাকা মেডিক্যাল কলেজের ডেন্টাল বিভাগের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান ছিলেন। ১৯৯৬ সালে তিনি স্বেচ্ছায় অবসরে এসে শরীয়তপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি শরীয়তপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল চিকিৎসক ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি নড়িয়া উপজেলার ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয় ও ত্রিপল্লী ডা: কে এ জলিল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক দান করেছেন।

আরও পড়ুন : এবার রুবলে খাদ্য-শস্য বিক্রির ঘোষণা

মরহুমের জানাজা পূর্ব আলোচনায় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু, জপসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার, বিঝারী ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ আলী কাজী, ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল শিউলি প্রমূখ বক্তব্য রাখেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা