সারাদেশ

চরফ্যাশনে এক ব্যক্তির এক্সরে রিপোর্ট দু’রকম

মো কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টারঃ মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির এক্সরে রিপোর্টে দুই রকম তথ্য দেয়ার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলার রূপালী ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। একই সাথে দ্বিতীয় প্রশ্নবোধক রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্ত প্রতিবেদন তৈরি করছেন শশীভূষণ থানার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা

ঘটনার বিবরণে জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মনিরুল ইসলাম। গত বছরের ১১ সেপ্টেম্বর জমি জমার বিরোধ নিয়ে একই বাড়ির জাহাঙ্গীর, কামরুল, পারুল বেগম, জাহানারা ও পাশ্ববর্র্তী এলাকার আবদুছ ছালাম এবং শিবলু তাকে পিটিয়ে আহত করে। এতে তিনি ঘাড়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ১২ সেপ্টেম্বর ২০২১ইং উপজেলার রূপালী ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে করান মনির। যার আইডি নং-৩৪৩৩। এতে তার ‘ডান হাতের কাঁধে ভাঙ্গা’ রয়েছে মর্মে এক্সে রিপোর্ট দেয়া হয়।

এ রিপোর্টের ভিত্তিতে ২৫/০৯/২২০২১ইং মনির বাদী হয়ে ৬ জনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১৪/২০২১। ঘটনার প্রায় তিন মাস পর একই ডায়াগনস্টিক একই ব্যক্তির নামে প্রতিপক্ষকে পক্ষপাতমূলক ভাবে পুনরায় আরেকটি এক্সরে রিপোট প্রদান করেন। যার রিপোর্টে উল্লেখ করা হয় ‘ডান হাতের কাঁধে পুরাতন ভাঙ্গা’ রয়েছে। একজনের রিপোর্ট আরেকজনকে দেয়ার নিয়ম না থাকলেও রূপালী ল্যাব অ্যন্ড ডায়াগনস্টিক সেন্টার ‘বিশেষ সুবিধা’ নিয়ে রিপোর্ট প্রদান করেন। সেই সুবাদে মনিরের প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম আদালতে মনিরের এক্সরে রিপোর্ট চ্যালেঞ্জ করে অভিযোগ দাখিল করেন। যার প্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্ত করার জন্য চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাকে নির্দেশ দেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন মনিরুল ইসলামের মূল রিপোর্ট ও মূল এক্সরে ফ্লিম সম্পর্কে কোন খোঁজ খবর না নিয়ে তার ইচ্ছেমত নতুন রিপোর্ট তৈরির চেষ্টা করছেন।

এ বিষয়ে রূপালী ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্বাছ উদ্দিন বলেন, আমরা দুটি রিপোর্টই প্রদান করেছি। তবে ডাক্তার কেন দুই রকম রিপোর্ট দিয়েছে সেটা আমার জানা নেই। তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন মূল রিপোর্ট সম্পর্কে কোন খোঁজ খবর না নেয়ার বিষয়ে সঠিক মন্তব্য করতে পারেননি। তবে তিনি বলেন, এ বিষয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারদের মন্তব্য চাওয়া হয়েছে। সে রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা