সারাদেশ

চট্টগ্রামে গণমাধ্যম আইন সংশোধনের দাবি

মোহাম্মদ জুবাইর, চট্টগ্রাম: প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনে সাংবাদিকের অধিকার ক্ষুন্নকারী ধারা উপধারা বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকরা।

আরও পড়ুন: কনসার্টে সরকার প্রধান !

বুধবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশ থেকে আইনটি সংশোধনের খসড়া প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ঘোষণা দেয়া হয়।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। এই সরকারের আমলে সাংবাদিকদের জীবন-মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। করোনাকালীন সময়েও সরকার নানাভাবে সহায়তা দিয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মী আইনে বিভিন্ন ধারা উপধারায় সাংবাদিকদের বিদ্যমান অধিকার ক্ষুন্ন করায় আইনটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও সমাবেশে দাবি করেন নেতৃবৃন্দ।

নুর মোহাম্মদ রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কামাল পারভেজ, প্রীতম দাস, এস এম পিন্টু, লায়ন আবু ছালেহ, মাহবুল আলম, রিয়াজুর রহমান, শিবির আহ্মেদ ওসমান, মোঃ শফিকুল ইসলাম, সাগর, মুন্না, মোহাম্মদ জুবাইর, রিয়াজসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন: অনন্ত হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

এ সময় বক্তারা বলেন, প্রস্তাবিত গণমাধ্যম আইনে যেসব সুবিধার কথা বলা হচ্ছে এসব সুবিধা বিদ্যমান আইনেও রয়েছে। বরং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান শ্রম আইন থেকে অনেক সুবিধা কমিয়ে দেয়া হয়েছে। এমনকি সংবিধানের ৩৯অনুচ্ছেদের পরিপন্থী ধারাও উক্ত আইনে সংযুক্ত করা হয়েছে।

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ আইনটি সংশোধন করে সাংবাদিক বান্ধব আইন হিসাবে সংসদ অধিবেশনে উপস্থাপনের মাধ্যমে পাশ করানোর দাবি জানানো হয়।

আরও পড়ুন: মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের চোরাই ডিজেলসহ আটক ১

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম হাবিব রেজা, রাজিব সেন প্রিন্স, মোহাম্মদ আলী, অলমগীর নুর, আব্দুল মতিন চৌধুরী রিপন, শেখ আলাউদ্দীন, আনিসুর রহমান, কমল চক্রবর্ত্তী, নজরুল ইসলাম, আবু হেনা খোকন, সুমন কুমার চৌধুরী, সেলিম চৌধুরী, সবুজ অরণ্য, তানভীর আহম্মেদ, মোহাম্মদ মেজবাহ উদ্দীন, রাজিব মজুমদার, এম আর আমিন, শিব্বির আহমদ ওসমান, মুজিব উল্লাহ তুষার, মোহাম্মদ জুবায়ের, মোস্তফা জাহেদ, এম আতিক উল্লাহ, রুমেন চৌধুরী, মোহাম্মদ মুন্না, ফারহান সিদ্দিক,এনামুল হক লিটন, শাহেনা আকতার, এম কে মনির, বাবলা মিয়া প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা