সারাদেশ

সুন্দরগঞ্জে ব্যাংক জালিয়াতি করে শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ীদের দাপটে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। দাদন ব্যবসায়ীর খপ্পড়ে পড়ে হয়রানি মূলক মামলার স্বীকার হয়েছে এক কলেজ শিক্ষক।

আরও পড়ুন: সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম, সম্পাদক এমরান

জানা যায়, সুন্দরগ্ঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দাদন (সুদখোর) ব্যবসায়ীদের খপ্পড়ে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে বাপ-দাদার ভিটাবাড়ি ছাড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে। কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবিগণ অনেকে সাংসারিক প্রয়োজনে দাদন ব্যবসায়ীদের নিকট থেকে চড়া সুদে টাকা গ্রহণ করেন।

চাকুরিজীবিরা তাদের নামে ইস্যুকৃত ব্যাংক চেক বই জামানত রেখে দাদনের টাকা গ্রহণ করেন। এ সময় তাদের নিকট থেকে ননজুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় অনেক দাদন ব্যবসায়ী। দাদনের টাকা দিতে কোন রকম সময়ের হেরফের হলে তাদের চাহিদা মতো টাকার অংক লিখে ব্যাংক শাখায় জমা দিয়ে চেক ডিজঅর্নার করে নেয়।

এ কাজে ২-১ জন ব্যাংক কর্মকর্তাও সহযোগিতা করেন বলে অনেকের অভিযোগ। চন্ডিপুর গ্রামের মৃত্যু শওকত আলীর পুত্র কলেজ শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে সীচা গ্রামের মৃত্যু সাহাব উদ্দিন ডাকুয়ার পুত্র সুদ খোর শাহ আলম ডাকুয়া (মিঠু) সোনালী ব্যাংক লিমিটেড সুন্দরগঞ্জ শাখার সঞ্চয়ী হিসাব নং ৫১১০০০২১০১১১৯ এর অনুকুলে ৬ লক্ষ টাকার চেক ডিজ অর্নারের অভিযোগ এনে সহকারী জজ আদালত -২, গাইবান্ধায় এনআই এ্যাক্ট সেকশনে একটি মামলা দয়ের করেন।

আরও পড়ুন: কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে ৮ শান্তিরক্ষীর মৃত্যু

যার নং ৩৩০/২০। কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, উল্লেখিত হিসাব নং ও সিরিজ বিহীন চেক নং ৬৪৮৯৯২৫ পাতাটিও আমার নামে ইস্যু করা হয়নি। আমার বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করে আমাকে সামাজিক ভাবে হেয় করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা