ছবি- সংগৃহিত
সারাদেশ

মন্দিরের চুরির ঘটনায় গ্রেফতার ৩

ভোলা প্রতিনিধি: ভোলা শহরের ভদ্রবাড়ি শ্রী শ্রী হরি মন্দিরে চুরির ঘটনায় চুরি যাওয়া ১০টি পিতলের প্রতিমা, স্বর্ণালঙ্কার ও পূজায় ব্যবহৃত পিতলের বিভিন্ন সামগ্রীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ মার্চ) ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২৭ মার্চ) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার।

আরও পড়ুন: তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১

তিনি বলেন, গত ২১ মার্চ রাতের কোনো এক সময়ে ওই মন্দিরের চুরির ঘটনা ঘটে। এরপর মন্দির কমিটির সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চুরি ঘটনার সঙ্গে জড়িত ওই ৩ জনকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে মাটির নিচে ও সেপটিক ট্যাংকির ভেতর থেকে চুরি যাওয়া ১০টি প্রতিমা, স্বর্ণালঙ্কার ও পিতলের সামগ্রী উদ্ধার করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা