ছবি- সংগৃহিত
সারাদেশ

সীমান্তে বাঘ আতঙ্ক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে ভারত সীমান্তে দক্ষিণ বাঁশজানীর ঝাকুয়াটারী গ্রামে বাঘ আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে এলাকাবাসীরা।

হঠাৎ দুই দিন আগে ওই গ্রামের দুটি স্থানে বাঘ আকৃতির দুটি প্রাণী দেখতে পায় স্থানীয়রা। এরপর থেকে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারত সীমান্ত লাগোয়া গ্রামে। বাঘের আক্রমণ প্রতিহত করতে গ্রামবাসী দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন।

বিষয়টি জানার পর করণীয় ঠিক করতে রোববার (২৭ মার্চ) সকালে গ্রাম পরিদর্শন করেছেন বনবিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন: সিলেটে হরতালের সমর্থনে মশাল মিছিল

বাঘ দেখেছেন এমন দাবি করা ওই গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন বলেন, শুক্রবার গভীর রাতে বাঘের গোঙানির শব্দ শুনে স্ত্রী আমাকে ঘুম থেকে ডেকে তোলে। পরে জানালা খুলে আমরা বাড়ির গেটে দুটি বাঘ বসে থাকা দেখতে পাই। পরের দিন গ্রামের মানুষের জানালে তারা আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু শনিবার বিকেলে গ্রামের বাশঝাড়ে প্রাণী দুটিকে কয়েকজন দেখতে পায়। এরপর থেকে এলাকায় এক প্রকার বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘স্থানীয়রা আমাকে বিষয়টি অবহিত করেছেন। বিষয়টি উপজেলা বনবিভাগকে জানিযেছি।’

ভূরুঙ্গামারী উপজেলা বনকর্মকর্তা নবির উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রাণী দুটির বিষয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। প্রাণী দুটি বাঘ কি না নিশ্চিত করে কেউ বলতে পারেনি। তবে বাঘের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেলে ঢাকায় জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা